দিনাজপুরের কাহারোলে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে নদীর পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিমুর রহমান সেলিম জানান, গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুস সবুর(৮৪) বাড়ির পাশে পুনর্ভবা নদীতে হাঁস ছেড়ে দিতে গেলে হঠাৎ নদীর পানিতে ডুবে যায়।
পরে বৃদ্ধাকে উদ্ধার করার জন্য প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি শুরু করে বৃদ্ধার কোনো সন্ধান না পাওয়ার ফলে, রংপুর থেকে ডুবুরি দল এসে বেলা আনুমানিক ৩টায় আনুমানিক ৫ ঘন্টা পর বৃদ্ধার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169320