দিনাজপুরের বীরগঞ্জে বিশালাকৃতির ষাঁড় নিয়ে আলোচনায় মনিরুল

দিনাজপুরের বীরগঞ্জে বিশালাকৃতির ষাঁড় নিয়ে আলোচনায় মনিরুল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। এরই মধ্যে উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর কাচারিপাড়া গ্রামের খামারি মো. মনিরুল ইসলাম তার বিশালাকৃতির ষাঁড় নিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

খামারি মনিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে মোট ৫টি ষাঁড় প্রস্তুত করেছেন তিনি। এরমধ্যে একটি গরুর ওজন প্রায় ৭শ’ কেজি। গরুগুলো সুস্থ ও আকর্ষণীয় করে তুলতে তিনি নিয়মিত পরিচর্যা করছেন। তিনি বলেন, একটি গরুর পেছনে প্রতিদিন প্রায় ৩৫০ টাকা খরচ হচ্ছে। গরুগুলোকে খাওয়ানো হচ্ছে খড়, ভূসি, দানাদার খাবার, তরল খাবার, ভুট্টা দানা এবং বিভিন্ন ধরণের কাঁচা ঘাস।

মনিরুল ইসলাম বলেন, অনেক পরিশ্রম করে গরুগুলো লালন-পালন করেছি। এবার কোরবানির পশুর বাজারে দাম ভালো থাকলে একটি গরু পাঁচ লাখ টাকা পর্যন্ত বিক্রির আশা করছেন তিনি। শিবরামপুর ইউনিয়ন চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, মনিরুল ইসলামের খামারের গরুগুলো দেখতে প্রতিদিনই উৎসুক মানুষ ভিড় করছেন। ঈদকে সামনে রেখে এমন বড় আকৃতির গরু এলাকায় বেশ সাড়া ফেলেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169249