কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম(৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় এক কিশোর ও এক গৃহবধু আহত হন। আজ শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটে। রিয়াজুল উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে মাঠে গুরুতর আহত হন রিয়াজুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে বায়েজিদ (১৫) ও গৃহবধূ ইসমেতারা রান্না ঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আহত হন। তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কচাকাটা থানার অফিসার ইনর্চাজ অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169244