পাবিপ্রবিতে নতুন উপাচার্যের যোগদান

পাবিপ্রবিতে নতুন উপাচার্যের যোগদান

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম যোগদান করেছেন। যোগ দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়কে সুশিক্ষা, গবেষণা ও সমাজসেবার হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আজ শনিবার (১৬ মে) সকালে তিনি ক্যাম্পাসে পৌঁছালে উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর উপাচার্য কার্যালয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. আবুল হাসনাত।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এগ্রিকালচাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এসএআরডি) এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কোষাধ্যক্ষ ড. আবুল হাসনাত মোহাঃ শামীমকে পাবনা বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেন। অধ্যাপক ড. আবুল হাসান মোহাঃ শামীম ১৯৭৬ সালের ১৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169222