যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি। এমনি সরকারের কোন প্রতিনিধি এ সংক্রান্ত একটি শব্দও উচ্চারণ করেনি।
শুক্রবার (১৫ মে) বিকালে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি অভিযোগ করেন, সরকার গণভোটকে অগ্রাহ্য করেছে এবং জনগণের রায়কে যথাযথ গুরুত্ব দেয়নি। গণভোট-পরবর্তী জনমতের বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে।
আসন্ন নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক দুটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের প্রসঙ্গ তুলে নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথাও বলেন জামায়াত আমীর।
এর আগে সকালে রংপুর বিভাগীয় আমীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সেখানে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। জানান, স্থানীয় সরকার ব্যবস্থার যে কয়েকটি নির্বাচন হবে, সেগুলোতে জমায়েত এককভাবে নির্বাচন করবে। ইতিমধ্যে শরিকদের সে বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169072