মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মো. হোসেন মোড়ল (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবারঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্য ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ মো: হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত: মো: ইউনুস মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। আজকে রেডি স্টার হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যান।
মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। ফায়ার সার্ভিস খুলনার ডুবুরি দল, কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় ডুবুরিরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।