আইজিপি ব্যাজ পেলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ
স্টাফ রিপোর্টার : পেশাগত দক্ষতার অনন্য স্বীকৃতি হিসাবে আইজিপি ব্যাজ পেলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,পিপিএম।
তাঁর পেশাগত দায়িত্ব পালনে অনন্য নিষ্ঠা, সততা এবং প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৬” অর্জন করেন তিনি। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির পুলিশ সুপার, বগুড়াকে উক্ত ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168866