পাবনার চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ফসলের মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে রব্বান আলী(৬০)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বেলা আড়াইটায় উপজেলার মহেশপুর মাঠে এ ঘটনা ঘটে। রব্বান আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামাণিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ জানান, বেলা ১১টায় জমির আগাছা পরিষ্কারে বিলে যান রব্বান আলী। দুপুরে হঠাৎ ঝড়সহ বজ্রপাত শুরু হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168859