পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল
দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ মে) শহরের আজাদী ময়দানের জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌ-যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।এ সময় বক্তারা দ্রুত প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করার দাবি জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের আনন্দ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ সময় দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প অনুমোদনের খবরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
আনন্দ মিছিলে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গীটার, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।