এনবিএর দল মেম্ফিস গ্রিজলিসের ফরোয়ার্ড ব্র্যান্ডন ক্লার্ক মারা গেছেন
এনবিএর দল মেম্ফিস গ্রিজলিসের ফরোয়ার্ড ব্র্যান্ডন ক্লার্ক ২৯ বছর বয়সে মারা গেছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে গ্রিজলিজ কর্তৃপক্ষ। তবে তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ব্র্যান্ডনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, একজন চমৎকার মানুষ ও সহকর্মী ছিলেন। মেমফিস কমিউনিটি ও সংগঠনের প্রতি তার অবদান কখনো ভোলা যাবে না।
২০১৯ সালে এনবিএ ড্রাফটে প্রথম রাউন্ডে নির্বাচিত হন ক্লার্ক। কলেজ পর্যায়ে তিনি সান জোসে স্টেট ইউনিভার্সিটি ও গনযাগা ইউনিভার্সিটির হয়ে খেলেছিলেন। পরে ওকলাহোমা সিটি থান্ডার তাকে ড্রাফট করলেও অল্প সময়ের মধ্যেই তিনি গ্রিজলিজে যোগ দেন।
এনবিএ ক্যারিয়ারে মোট ৩০৯টি ম্যাচ খেলেছেন ক্লার্ক। যার মধ্যে ৫০টিতে শুরুর একাদশে ছিলেন। প্রতি ম্যাচে তার গড় পয়েন্ট ছিল ১০.২। তবে ইনজুরির কারণে চলতি মৌসুমে তিনি মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন।
গত মাসে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে তাকে দ্রুতগতিতে গাড়ি চালানো ও নিয়ন্ত্রিত মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এই তরুণ তারকার মৃত্যুতে এনবিএ অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168784