নকলায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
শেরপুরের নকলায় অভিযান চালিয়ে ৬৭৫ পিস ইয়াবাসহ মো. হাকিম মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৩ মে) উপজেলার ১ নং গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হাকিম মিয়া খারজান এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খারজান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাকিম মিয়ার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।