যুদ্ধবিরতির মাঝে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরাইলি হামলায় দুই প্যারামেডিকসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার অর্ধশতাধিক হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি বিমান বাহিনী টায়ার জেলায় ২৩টি হামলা চালিয়েছে। যার লক্ষ্যবস্তু ছিল টায়ার, আল-মানসুরি, শ্রীফা, আরজুন এবং আল-বাজুরিয়াহ।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, তাইর দেব্বায় এক হামলায় একজন সিরীয় নাগরিক নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। আল-মানসুরিতে আরেকটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নাবাতিয়াহ জেলায় ১২টি হামলা চালানো হয়েছে।
আনাদোলুর তথ্যমতে, জেবচিতে একটি হামলায় লেবাননের এক সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। দেইর আল-জাহরানিতে আরেকটি হামলায় একটি বাড়িতে নিহত হয়েছেন দুইজন। নাবাতিয়ায় আরেক হামলায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয় একটি বেসামরিক প্রতিরক্ষা দল। এতে দুজন প্যারামেডিক ও এক বেসামরিক ব্যক্তি নিহত হন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168752