দিনাজপুরের বীরগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের বীরগঞ্জে র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার গোবিন্দপুর নতুনবাজার এলাকায় র‌্যাব-১৩. অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতরা হলো- ধনগাঁও গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আব্দুর রউফ (৬২) এবং ডাবরা জিনেশ্বরী গ্রামের ওসমান গণি (৫৪)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া নতুন বাজার এলাকায় র‌্যাব-১৩ অভিযান চালায়।

এ সময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহের কথা স্বীকার করেছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রত্নসম্পদ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168693