টাঙ্গাইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

টাঙ্গাইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আয়োজনে এই আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।

পরে বর্নাঢ্য একটি শোভাযাত্রা ও  র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালে কর্মরত নার্স ও বিভিন্ন নার্সিং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

শোভাযাত্রা শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একসময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের সার্বক্ষণিক সেবা, মানবিক সহায়তা ও চিকিৎসা কার্যক্রমে নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন দক্ষ ও প্রশিক্ষিত নার্স একটি হাসপাতালের সেবার মান বহুগুণে বৃদ্ধি করতে পারে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন নার্স এবং বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও পেশার প্রতি গর্ববোধ প্রকাশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168613