দিনাজপুরের নবাবগঞ্জে কোরবানির পশুর সংখ্যা চাহিদার তুলনায় উদ্বৃত্ত ৮ হাজার

দিনাজপুরের নবাবগঞ্জে কোরবানির পশুর সংখ্যা চাহিদার তুলনায় উদ্বৃত্ত ৮ হাজার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন কোরবানির ঈদে চাহিদার চেয়ে ৮ হাজার ৭৫৭টি পশু উদ্ধৃত্ত রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, উপজেলা এলাকায় পশু রয়েছে ষাঁড় ৯ হাজার ৩২৯টি, বলদ ২ হাজার ৪০৫ টি, গাভী/বকনা ২ হাজার ৮২৪ টি, মহিষ ৪৮টি, ছাগল ১০ হাজার ৯৮২ টি ও ভেড়া ২ হাজার ১২৬টি। খামারির সংখ্যা রয়েছে ৪ হাজার ৯১২টি।

উপজেলায় সর্বমোট পশুর চাহিদা রয়েছে ১৮ হাজার ৯৫৭টি। সেখানে পশু রয়েছে ২৭ হাজার ৭১৪টি। উদ্ধৃত্ত থাকছে ৮ হাজার ৭৫৮টি পশু।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168564