ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক তিনটি অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৩২ পিস ইয়াবা ও ৬৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে সদর উপজেলার কলেজপাড়া থেকে ১০২ পিস ইয়াবাসহ রিপন চন্দ্র সরকারকে এবং রোড বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মিম ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

অন্যদিকে, মুন্সিপাড়া এলাকা থেকে ৬৫পিস ট্যাপেন্টাডলসহ শাহীন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান নিয়মিত চলবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168556