ইঞ্জিনে ত্রুটি, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

ইঞ্জিনে ত্রুটি, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটির কারণে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ আছে। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে। ফলে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ সোমবার (১১ মে) বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ময়মনসিংহের ত্রিশালের আওলিয়া নগর স্টেশনের আগে বিকল হয়ে যায়।

আওলিয়া নগর স্টেশন ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানিয়েছেন, মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় আউলিয়া নগর স্টেশনের আগে ট্রেনটি আটকে যায়। পরে কাছাকাছি স্টেশন ফাতেমা নগর থেকে কমিউটার ট্রেনের ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে আউলিয়া নগর স্টেশনে নিয়ে আসে। কমিউটার ট্রেনের ইঞ্জিনটি আবার ফাতেমা নগর স্টেশনে গিয়ে কমিউটার ট্রেনেটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিলে ঢাকা-ময়মনসিংহ লাইন ক্লিয়ার হবে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168504