দাবদাহের কারণে স্কুল ৩ মাসের ছুটি পাঞ্জাবে

দাবদাহের কারণে স্কুল ৩ মাসের ছুটি পাঞ্জাবে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্কুলগুলোর জন্য তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত এক বিবৃতিতে এ ছুটির তথ্য জানান।

বিবৃতির বরাত দিয়ে দ্য ডন জানায়, এই গ্রীষ্মকালীন ছুটি ২২ মে শুরু হয়ে ২৩ আগস্ট শেষ হবে। এরপর প্রদেশের স্কুলগুলো ২৪ আগস্ট খুলবে।

মন্ত্রী তার ফেসবুক অ্যাকাউন্টেও এই ঘোষণাটি দিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে অসহনীয় গরম বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে গত মাসেই পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক জরুরি নির্দেশনায় জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিল। সেখানে বলা হয়েছিল, তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন অথবা নির্ধারিত সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168494