বগুড়ার আদমদীঘিতে নারীসহ চারজন গ্রেফতার, গাঁজা উদ্ধার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে নিজ বাড়ি থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ আতিকুল ইসলাম (২৪) নামের এক যুবককেও গ্রেফতার হয়েছে। গত রোববার উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ও নিয়মিত মামলায় গত রোববার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বিহিগ্রাম বাপিহারপাড়ার আজিজার আলীর ছেলে আতিকুল ইসলামকে নিজ বাড়ি ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া ট্রাকের চাপায় এনজিও কর্মী নিহত হওয়ার মামলায় ট্রাক চালক নওগাঁর বদলগাছী উপজেলার জগদীসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু হাসান মনু, সিআর আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে সান্তাহার যোগীপুকুরের গিয়াস উদ্দিনের মেয়ে রাবেয়া খাতুন এবং ডাকাতি ও দস্যুতা মামলায় বেজার গ্রামের এরশাদুলের ছেলে আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168491