বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণ করলেন এমপি মহিত

বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণ করলেন এমপি মহিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় প্রায় ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে দু’টি রাস্তা এইচবিবি করন কাজের উদ্বোধনসহ অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এর আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে চামরুল ইউনিয়নের মাটাই তিন মাথার পাকা রাস্তা হতে সরব্দিপুর মাদ্রাসা পর্যন্ত ১ হাজার মিটার এবং তালোড়া আলতাফনগর পাকা রাস্তা হতে গবরধন খারিয়ার পশ্চিম ধারের দক্ষিণমুখি কুন্দুগ্রাম পাকা রাস্তা পর্যন্ত ৫শ মিটার এইচবিবি করন কাজের উদ্বোধনী ফলক উন্মোচনসহ অগ্নিকান্ডে ও কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থসহ টিন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, মহিলা দলের নেত্রী ফাতেমা জহুরা পলি, সখিনা বেগম সহ প্রমুখ। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168423