দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় বহিষ্কার ১

দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় বহিষ্কার ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার (১০ মে) নবাবগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে কারিগরির রসায়ন পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান তাকে বহিষ্কার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168395