রংপুরের তারাগঞ্জে ৩ মাদকসেবীর কারাদণ্ড
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মাদক সেবন করার অপরাধে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত ৮টায় মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে উপজেলার সয়ার ও কুর্শা ইউনিয়নে পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টায় সয়ার ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে আনোয়ার হোসেন(৪২) নামের ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে রাত ১০ টায় উপজেলার কুর্শা ইউনিয়নের বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করায় আরও দুই যুবককে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত তাদের পত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন এ কারাদণ্ড দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168286