বগুড়ার আদমদীঘির সেকেন্দার আলী ১৩ বছরেও বাড়ি ফেরেনি

বগুড়ার আদমদীঘির সেকেন্দার আলী ১৩ বছরেও বাড়ি ফেরেনি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে যোগ দেয়ার পর দীর্ঘ ১৩ বছর অতিবাহিত হলেও অদ্যবধি বাড়ি ফিরেনি বগুড়া জেলার হেফজত ইসলামী কর্মী আদমদীঘি উপজেলার সেকেন্দার আলী ফকির।

স্বামী বাড়িতে ফিরবেন এমন আশায় বুক বেঁধে অপেক্ষায় রয়েছেন স্ত্রী জীবন নেছা, ছেলে জিল্লুর রহমানসহ পরিবার। সেকেন্দার আলী জীবিত রয়েছেন নাকি সমাবেশের হামলায় নিহত হয়েছেন। এনিয়ে আজও জট খোলেনি।

পরিবারিক ও স্থানীয়রা জানান, বিগত আওয়ামীলীগ শাসন আমলে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামির এক সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন। সেই সময় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কাতলা গ্রামের হেফাজত ইসলাম কর্মী হিসাবে সেকেন্দার আলী ফকির সমাবেশে যোগদানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান।

সমাবেশ চলাকালে ঘটনাস্থল থেকে সেকেন্দার আলী ফকির তার পরিবারের কাছে মোবাইল ফোনে জানান তিনি সমাবেশস্থলেই রয়েছেন। ৫ মের সমাবেশে গভীর রাতে আইনশৃংখলা বাহিনী সমাবেশে ছত্রভঙ্গ ও  ভন্ডুল করতে অভিযান শাপলা চত্বর নিয়ন্ত্রনে নেয়।

এদিকে ঢাকার শাপলা চত্বরে হেফাজত ইসলামির সমাবেশে যোগ দিতে যাওয়া সেকেন্দার আলী ফকির দীর্ঘ ১৩ বছর অতিবাহিত হলেও আজও বাড়ি ফিরে আসেননি। এমন কি তার স্ত্রী জীবন নেছাসহ পরিবারের লোকজন আজও জানে না সে বেঁচে আছেন নাকি ওই সমাবেশে নিহত হয়েছে।

সেকেন্দার আলী ফকিরের স্ত্রী জীবন নেছা জানান, তার স্বামী একজন পরহেজগারী ব্যক্তি ছিলেন। হেফাজত ইসলামের সমাবেশ যাওয়ার পর ১৩ বছরেও বাড়ি না ফেরায় আজও তার ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছি। তিনি জীবিত রয়েছেন নাকি সমাবেশের হামলায় নিহত হয়েছেন তা আজও জানতে পারিনি। শুধু পথ চেয়ে প্রহর গুনছি।

ছেলে এনামুল হক জিল্লুর রহমান জানান,-তার বাবা ২০১৩ সালের ৩ মে বিকেলে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। আমরা সরকারের কাছে আমার নিখোঁজ বাবা সেকেন্দার আলীর সন্ধান দাবি জানাচ্ছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168273