নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর সদরের বালাহৈর গ্রামে সুমনা দাস(১৭) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৯ মে) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত সুমনা দাস উপজেলার বালাহৈর গ্রামের শ্রী দুলাল দাসের মেয়ে এবং নিয়ামতপুর ডিগ্রি কলেজের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে সুমনা নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168263