নকলায় বাসের ধাক্কায় মাহেন্দ্রা চালক নিহত

নকলায় বাসের ধাক্কায় মাহেন্দ্রা চালক নিহত

শেরপুরের নকলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহেন্দ্রা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার জালালপুর ম্যানেজার মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি গ্রামের মৃত শামছুল হকের ছেলে  আঃ হাসিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে শেরপুরগামী মমতাজ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে মাহেন্দ্রা লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায় এবং চালক আঃ হাসিম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় হামিদুর রহমান নামে আরও একজন গুরুতর আহত হন। প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পুলিশ জানায়, আহত ব্যক্তিকে ঢাকায় নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাসের ড্রাইভার পালাতক রয়েছে, বাস আটক করা হয়েছে বলে জানিয়েছেন নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168262