দিনাজপুরের নবাবগঞ্জে আফরোজা নামের এক গৃহবধূর আত্মহত্যা
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ভাড়া বাসায় আফরোজা খাতুন(২৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ভাদুরিয়া বাজারের প্রফেসর পাড়ায়। নিহত আফরোজা চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কুতুবপুর গ্রামের ইমরান আলীর স্ত্রী।
নবাবগঞ্জ থানার এস আই মাহমুদুর রহমান জানান, গৃহবধূ আফরোজা গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে কোন এক সময় ফ্যানের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে সংবাদ পাওয়া যায়।
সে ভাড়া বাসায় চুলের কাজ করে আসছিল। রাতেই তার লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আজ শনিবার (৯ মে) তার লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168246