সস্ত্রীক ঢাকা ছাড়লেন হামজা চৌধুরী

সস্ত্রীক ঢাকা ছাড়লেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণ এনেছেন হামজা দেওয়ান চৌধুরী। সেই হামজা চার দিনের সংক্ষিপ্ত সফরে এসেছিলেন বাংলাদেশে। সফর শেষে আজ সকালে তিনি সস্ত্রীক ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী ফিফা উইন্ডো ছাড়া বাংলাদেশে সেভাবে খেলার সুযোগ পান না। এবার মৌসুম শেষে কিছুটা সময় পাওয়ায় ঢাকা এসেছিলেন ব্যক্তিগত কাজে। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। এর মাঝে বসুন্ধরা কিংস অ্যারেনা, নতুন কুঁড়ি স্পোর্টসেও সময় কাটিয়েছেন ক্রীড়াঙ্গনের লোকজনের সাথে। 

বাংলাদেশ ৫ জুন সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। ঐ ম্যাচের জন্য ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজাকে ঢাকায় ক্যাম্পে আনার চেষ্টা করছে। সময় সুযোগ থাকলে হামজা ক্যাম্প শুরুর দুই দিন আগেও ঢাকায় আসতে পারেন বিশেষ এক কাজে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168203