বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪১৩ রানে
স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের বিদায়ে পর এক সময় মনে হচ্ছিল চারশ’ পেরোবে না বাংলাদেশের ইনিংস। তবে পাকিস্তানি বোলারদের অপেক্ষা বাড়িয়ে বাংলাদেশের ইনিংস ৪শ’ পার করেছেন তাসকিন আহমেদ।
তার ১৯ বলে ২৮ রানের ক্যামিওতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রানে থেমেছে। যদিও আগেরদিন ৪ উইকেটে ৩০১ করা বাংলাদেশের আজকের (শনিবার) ব্যাটিংটা ঠিক মানানসই ছিল না। এদিন টিকল কেবল ৩২ ওভার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168195