নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ সম্ভব নয় : তারেক রহমান
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এসভা শুরু হয়।
১২ ফেব্রুয়ারি এয়োদশ সংসদ নির্বাচনের পরে বিএনপির মাঠ পর্যায়ের নেতাবৃন্দের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা। যেখানে যোগ দেন বিএনপিসহ তিন অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতারা। দোয়া ও মোনাজতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির নেতারা। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সব অঙ্গ সংগঠনের নেতারা সভায় যোগ দিয়েছেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযেগিতা ছাড়া জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায় পাওয়ার পর বিএনপির মেনিফেস্টো এখন জনগণের মেনিফেস্টোতে পরিণত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রিুতি পূরণে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা সরকারের প্রয়োজন।
সূত্রে জানা গেছে, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168189