সুনামগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের জাউয়া বাজারে জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়া বাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজনকে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে জমি কিনেছিলেন মোহাম্মদ আলী। তবে দীর্ঘদিনেও জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি মারধরের ঘটনা চলছিল।
শুক্রবার সন্ধ্যায় পরিস্থিতি আবারও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলও।
আব্দুল কবির জানান, জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত। আর মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168158