বগুড়ার গাবতলীতে সংরক্ষিত আসনের এমপি রনিকে গণসংবর্ধনা

বগুড়ার গাবতলীতে সংরক্ষিত আসনের এমপি রনিকে গণসংবর্ধনা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত নারী আসনে সুরাইয়া জেরিন রনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে তাকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৩মে সংসদে শপথ নেয়ার পর গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নিজ জন্মভূমি গাবতলীর বাইগুনী গ্রামবাসীর ভালোবাসায় সংবর্ধিত হন।

বেলা ৪ টায় তাকে বগুড়া বনানী মোড় থেকে অর্ধশত মোটরসাইকেল কার ও মাইক্রোবাস গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশাল শোডাউন করে নিজ বাড়ি আসেন। বাড়ি ফিরে প্রথমে তার মা মনোয়ারা বেগমের কবর জিয়ারত করেন। এসময় তার বাবা ভাইবোনসহ আত্বীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।

এরপর বাইগনী বালিকা বিদ্যালয় মাঠে লিজেন্ড অফ বাইগুনি ইয়াং স্টার আদর্শ ক্লাবের আয়োজনে তার বাবা নাফিজুর রহমান ফটুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

আরও বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লিমন। অনুষ্ঠান পরিচালনা করেন জামিল। এসময় এলাকার শতশত নারী-পুরুষ এমপি সুরাইয়া জেরিন রনিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168144