বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টমুলে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩জনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আদমদীঘির নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের আবু জাহিদের ছেলে শামসুজ্জামান মাসুম (৪০) এর কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এছাড়া ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলায় আদালতের ওয়ারেন্টমুলে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি আদমদীঘি সদরের শিবপুর গ্রামে নজরুল ইসলাম প্রামানিকের ছেলে রেজাউল ইসলাম পিপল ও প্রতারণা মামলায় উপজেলার কুন্দগ্রাম ইউপির ছাতুয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতাকৃতদের আজ শুক্রবার (৮ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168118