সিলেটে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

সিলেটে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

সিলেটে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজের দুই দিন পর ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল স্থানীয় বাজারে একটি ডেকোরেশনের দোকানে দিনমজুরের কাজ করেন।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দুইদিন পর আজ শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

শিশুটির বাবা জানান, বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এসএমপির জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168102