ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন জবির নাজমুল

ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন জবির নাজমুল

 

জবি প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নাজমুল হোসেন আজাদ।
 
৭মে বৃহস্পতিবার  বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ২০২৬ শেষে ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেটদের প্রত‍্যক্ষ ভোটের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হয়। এতে তিনি ১৫৫ ভোট পেয়ে  বিজয়ী হন।সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব‍্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচিত নাজমুল হোসেন আজাদ  বলেন, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। এটি শুধু আমার নয়, পুরো জবি রোভার স্কাউট গ্রুপের অর্জন। যারা আমাকে সমর্থন দিয়েছেন ও সহযোগিতা করেছেন  তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে ঢাকা জেলা রোভারদের কল্যাণে কাজ করতে চাই। সকলের দোয়া কামনা করছি।”
 
এই অর্জনে জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড.মো. মিন্টু আলী বিশ্বাস  বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। এর রয়েছে একটি সুদীর্ঘ সোনালী অতীত।  তারই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এটা আমাদের প্রত্যশা। ঢাকা জেলা রোভারের প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।  নাজমুল হোসেন আজাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ঢাকা জেলা রোভারের সাথে আমাদের যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে এ আশাবাদ ব্যক্ত করি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168043