বগুড়ায় অস্ত্র মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রেজাউল করিম রিয়াদকে (২৯) গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা গত বুধবার (৬ মে) রাত ১২টার দিকে শহরের কানুছগাড়ী এলাকায় ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেন্টারের পিছনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রিয়াদ শহরের রহমান নগরের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (৭ মে) তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।