খাল হচ্ছে কৃষকের প্রাণ, ফসলের প্রাণ : এমপি খোকন

খাল হচ্ছে কৃষকের প্রাণ, ফসলের প্রাণ : এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘খাল হচ্ছে কৃষকের প্রাণ, ফসলের প্রাণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে যে খাল খননের কর্মসূচি শুরু হয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশ আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত লাভ করবে।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী বড় খাল থেকে বীর মোহন ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ডসহ কৃষি খাতে যেসব উদ্যোগ নিয়েছেন, সেগুলোর সুফল পেলে বাংলাদেশ নিজেদের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যতে বিদেশে খাদ্যপণ্য রপ্তানি করতেও সক্ষম হবে। দেশে ব্যাপক পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হবে বলে আমরা আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডাসার থানার কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ স্থানীয় নেতারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167975