জয়পুরহাটের পাঁচবিবিতে সিঁধ কেটে কৃষকের গোয়ালের গরু চুরি

জয়পুরহাটের পাঁচবিবিতে সিঁধ কেটে কৃষকের গোয়ালের গরু চুরি

পাঁচবিবি/বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার নাকুরগাছী গ্রামে আবারও কৃষকের গোয়াল ঘরের সিঁধ কেটে দুটি হালের বলদ চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাকুড়গাছী মহল্লার লাভলু মন্ডলের বাড়ি থেকে এই চুরিসংঘটিত হয়।

লাভলু জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার সময় গরুর গোয়াল ঘর পরিষ্কার করে ঘুমিয়ে যান। ভোরে তার স্ত্রী ঘুম থেকে ওঠে দেখেন গোয়াল ঘরে গরুনাই। তিনি আরও জানান, তার একমাত্র উপার্জনের মাধ্যম ছিলো হালের বলদ দুটি। টাকার বিনিময়ে অন্যের জমি চাষ করে সংসার চালাতেন।

বলদ দুটিচুরি হওয়াই এখন তিনি সংসার চালানো নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167922