বগুড়ার মোকামতলায় গাঁজাসহ ২ জন গ্রেফতার

বগুড়ার মোকামতলায় গাঁজাসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার মোকামতলায় তিন কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলার মুরাদপুর এলাকায় রংপুর থেকে ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দুজনকে গ্রেফতার করে ওই পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

ধৃত আসামিরা হলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মধুপুর নতুনপাড়ার মৃত ছদের উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও একই এলাকার হযরত আলীর ছেলে ফজল হক। গতকাল বুধবার তাদেরকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167913