নাটোরের বড়াইগ্রামে পথরোধ করে টাকা ছিনতাই

নাটোরের বড়াইগ্রামে পথরোধ করে টাকা ছিনতাই

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে রাস্তায় রশি ফেলে মোটরসাইকেলের পথ রুদ্ধ করে মাংস ব্যবসায়ী কালাম হোসেনকে মারপিট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত সোমবার ভোর পাঁচটায় মশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কালাম হোসেন উপজেলার দৌগাছি গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে। তিনি ভোরে বাড়ি থেকে গোধড়া বাজারে নিজ মাংস বিক্রির দোকানে যাওয়ার পথে মশিন্দা এলাকায় পৌঁছালে রাস্তায় রশি ফেলে তার মোটরসাইকেলের পথরোধ করে দুর্বৃত্তরা। সেসময় দুর্বৃত্তরা মোটরসাইকেল ভাঙচুর ও কালাম হোসেনকে মারপিট করে ও তার কাছে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে কালামকে উদ্ধার করে স্থানীয়রা বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে গত সোমবার সন্ধ্যায় কালাম হোসেন থানায় নিজেই অভিযোগ দায়ের করেছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167894