প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী

প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা স্বাধীনতা দিতে চাই। কিন্তু যেন তা জঙ্গি কারখানায় পরিণত না হয় তাও দেখতে হবে। আমরা আর কোনো হলি আর্টিজানের মতো ঘটনা চাই না।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বনানীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে মালিকরা অলাভজনক দাবি করেন। কিন্তু এর থেকে প্রাপ্ত অর্থ কোথায় যায় তা আমরা জানি না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আজকের এই অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো আমাদের মাধ্যমে শুনে দ্রুতই সমাধানের ব্যবস্থা নিবেন।

মিলন বলেন, জিয়াউর রহমান ১৬ দিন শিক্ষামন্ত্রী থেকে যত কাজ করেছেন৷ আমি ১৬ বছরেও তত কাজ করতে পারব না।

তিনি বলেন, মালয়েশিয়া যদি রাতারাতি তাদের শিক্ষার পরিস্থিতি বদলাতে পারে, আমরা কেন পারব না? আমরা চাইলেই শিক্ষা খাতে সবচেয়ে বেশি উপার্জন করতে পারি। আমি নকল করব তাদের যারা ভালো করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167817