নারায়ণগঞ্জে অভিযানের সময় র্যাবের ওপর হামলা, আহত ৩
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব-১১।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলায় তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167793