বগুড়া সোনাতলায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় মরিয়ম খাতুন (২০) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার দীঘদাইড় ইউনিয়নের দীঘদাইড় গ্রামে। মরিয়ম খাতুন ওই গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
জানা গেছে, প্রেমঘটিত ব্যাপারে পরিবারের সাথে মতবিরোধের জেরে মরিয়ম সবার অজান্তে নিজ শয়ন ঘরের তীরে সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167752