পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় সড়ক দুঘটনায় আমজাদ হোসেন শান্ত (৩০) নামের গেটলক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ মে) সকাল ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের বোদা বাইপাস মোড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতবাহী শামীম গেটলক বাসটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

এসময় সুপারভাইজার গাড়ি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত সুপারভাইজার ঠাঁকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার সালাউদ্দীনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

বোদা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শন নিরস্ত্র মামুন অর রশিদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। নিহতের লাশটি প্রাথমিক সুরতলহাল শেষে কোন অভিযোগ না থাকায় পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167750