বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ২টি মোটরসাইকেল উদ্ধার, ২ জনকে গ্রেফতার

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ২টি মোটরসাইকেল উদ্ধার, ২ জনকে গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (৩২) ও আজহারুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (২৭)।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাতে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে এসআই তোফাজ্জল, সিয়াম ও সুব্রতের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সামিউল ইসলাম নামের ২জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি পালসার ১৫০ সিসি ও একটি প্লাটিনা ১০০ সিসির চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ অভিযুক্তদের শেরপুর থানায় নিয়ে আসা হয়।

পরবর্তিতে তাদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, পুলিশের অভিযানে ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167676