সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪

সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪

সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

আজ সোমবার (৪ মে)বিকেল ৩টার দিকে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ সময় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167663