কক্সবাজারে হামে আরও ২শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৭৯

কক্সবাজারে হামে আরও ২শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৭৯

কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১৩টি শিশু।

আজ রবিবার (৩ মে) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রামু উপজেলার মিজানুর রহমানের আট মাস বয়সী ছেলে আতিকুর রহমান এবং জাবেদের ছয় মাস বয়সী মেয়ে ওয়াজিফা।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তনু ঘোষ জানান, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ৭৯টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় এবং ৩ মে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। আতিকুর রহমানকে ৩ মে ভর্তি করা হলে সেদিন রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৫২টি শিশু হামে আক্রান্ত হয়েছে। তবে ২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৯ জন। এ সময়ে মারা গেছে ১৩টি শিশু।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167634