সিরাজগঞ্জের রায়গঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সিরাজগঞ্জের রায়গঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত ছাত্রী আন্নিশা আক্তার মুনিয়া খাতুন(১৬) চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার শিক্ষক রইস উদ্দিনের মেয়ে। সে উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আন্নিশা আক্তার মুনিয়া। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167573