ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিক্রয় প্রতিনিধির

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিক্রয় প্রতিনিধির

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম(২৬) নামের এক কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার বলিদ্রারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের মো. আবু সামারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম হরিপুর উপজেলায় ‘টিইএমএফ এগ্রো লিমিটেড’ নামে একটি কীটনাশক কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার তিনি মোটরসাইকেলে রাণীশংকৈল থেকে হরিপুরে যাওয়ার পথে বলিদাড়া বগুড়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

এসময় পেছন থেকে আসা একটি অটোরিকশা তার ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167572