বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে ৮৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ রোববার (৩ মে) সকালে সান্তাহার স্টেশনে দাঁড়িয়ে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের কামড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নাটোর সদর উপজেলার আওরাইল গ্রামের নয়ন সরকারের ছেলে শাহিন আলম ওরফে বাবু (২৫) ও মলিকহাটির কাজল হোসেনের ছেলে ইব্রাহিম আলী (২৪)।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানা যায়, আজ রোববার (৩ মে) সকালে রেলওয়ে থানা পুলিশ বিশেষ ডিউটি করাকালে সান্তাহার স্টেশনের ২নং প্লাটফরমে থাকা কুড়িগ্রামগামী আন্তনগর: কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে উল্লখিত দুইজনকে আটক করার পর তাদের তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167546