মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, বাঁচাতে গিয়ে নারী আহত

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে  দিনমজুরের মৃত্যু, বাঁচাতে গিয়ে নারী আহত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে দোকানের টিনের ছাউনি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এনামুল হক (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মনোয়ারা বেগম (৬০) নামে এক নারী আহত হয়েছেন।

আজ রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাহারবাটি ক্লাবপাড়া বাজার এলাকার মিঠুর দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা বেগম একই গ্রামের ফনি মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, এনামুল হক দোকানের টিনের ছাউনি মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত টিনের সঙ্গে ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বুধা দীপ্ত দাশ এনামুল হককে মৃত ঘোষণা করেন। আহত মনোয়ারা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167497